• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

নবাবগঞ্জের ট্রাকের ধাক্কায় হেলপার নিহত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৫ পঠিত
আপডেট: সোমবার, ১৮ জুলাই, ২০২২

দিনাজপুরের নবাবগঞ্জে মতিহারা বাজার এলাকায় সোমবার রাত আনুমানিক ৪ টার দিকে এক ট্রাকের ধাক্কায় ট্রাকের সাহায্যকারী (হেলপার) মিতুল হাওলাদারের (২৩) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

নিহত মিতুল হাওলাদার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া আলাদিপুর গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জে উপজেলার মতিহারা বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা সার বোঝায় একটি ট্রাকের পেছন থেকে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী (যশোর-ট-১১-৪৮৫০) দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ মুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের বাম পার্শ্বে অবস্থানরত ট্রাকের সাহায্যকারী (হেলপার) মিতুল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার শিকার দুই ট্রাককেই থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে এ বিষয়ে কোন প্রকার অভিযোগ কেউ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ