• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

ঘোড়াঘাটে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

মাহকাব উদ্দন আল মাহমুদঘোড়াঘাট (দিনাজপুর)ঃদিনাজপুরের ঘোড়াঘাটে আম বাগান থেকে রেজাউল ইসলাম (৪২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

(২২ আগষ্ট সোমবার সকালে পৌর এলাকার বালুপাড়া গ্রামে আবু তালেবের আম বাগান থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে সকালে ওই বাগানে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।

নিহত রেজাউল করিম ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ জানায়, নিহত রেজাউল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং সেখানেই একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত ২ আগস্ট তিনি তার স্ত্রীকে বেধরক মারপিট করলে, তার স্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরে বাড়িতে চলে আসেন।

গত ৩-৪ দিন আগে ওই ভাড়া বাড়ির মালিক তার স্ত্রীকে মুঠোফোনে জানায় যে, তার স্বামী ঘরের ফ্রিজ সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করেছেন।

পুলিশ আরো জানায়, পরিবারের ধারণা নিহত রেজাউল ৩ থেকে ৪ দিন আগে ঢাকা থেকে ঘোড়াঘাটে এসেছেন। তবে তিনি বাড়িতে যাননি কিংবা পরিবারের কারো সাথে স্বাক্ষাৎ করেননি। তবে গতকাল নিহতের ছেলে তাকে রাস্তা দিয়ে যেতে দেখেছেন।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যের মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি এটা আত্মহত্যা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ