• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

কলাপাড়ায় মানব অধিকার বিষয়ক প্রশিক্ষণ \দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৩ পঠিত
আপডেট: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জেন্ডার সমতা, সামাজিক অর্ন্তভুক্তি, পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে মানব অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে বুধবার সকালে ওয়াস উদ্যোক্তাদের নিয়ে এ ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, আশা’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদ আহমেদ। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, এইচপির ট্রেনিং অফিসার মোঃ শরিফুল ইসলাম খান। এসময় কলাপাড়া পৌরসভার কনজারভেনসী অফিসার নূরুল হক, কনজুমার সদস্য শিরিন আক্তার, রেখা রানী, উদ্যোক্তা বিউটি বেগম, ছালমা, মোঃ আবুল বাশার, তাছলিমা, সাগর এইচপি’র ট্রেনিং অফিসার জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা পানি ও স্যানিটেশন মানব অধিকারের ক্ষেত্রে বিগত সময়ে কিভাবে সহযোগিতা করছে, মানব অধিকার, মৌল মানবাধিকার, ওয়াস কিভাবে মানবাধিকারের সাথে সম্পর্কিত, জেন্ডার, জেন্ডার সমতা বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ