• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা ইস্তাম্বুল বিমানবন্দরে সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের নিউইয়র্ক সফর: জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি কর্মসূচি তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয়

বাউফলে পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

এম. জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার এলাকায় একই ব্যক্তির দুই শিশু সন্তানের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাত পৌনে দশটার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের এমপি’র ব্রীজ সংলগ্ন খাল থেকে দুই ভাইকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত দুই শিশু মো. আব্দুল্লাহ (৫) ও মো. ফাহিম (৩) বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ আজিজ শিকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, কাউন্সিলর আঃ আজিজ শিকদারের বাসা বাংলাবাজার এলাকায়। ওই এলাকায় মসজিদের সামনে মৃত শিশুরা সবসময় খেলাধুলা করতো। সোমবার পৌনে দশটার দিকে শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করে পরিবার ও স্থানীয় লোকজন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়া গেলে, স্থানীয় লোকজন মসজিদ সংলগ্ন ঘাট থেকে খালে নেমে খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে মসজিদ সংলগ্ন ঘাট থেকে নেমে খুঁজতে খুঁজতে খালের প্রায় ৬০০ মিটার দূরে এমপির ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় শিশুদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল নয়টার দিকে বাউফল শেখ রাসেল মিনি স্টিডিয়াম মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ