• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ডাক দিলেন কাতারের আমির বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে আনল এডিবি পুজোর মরশুমে বিমান ভাড়া নাগালে রাখতে উদ্যোগ কেন্দ্রের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সানিসাইড রেলইয়ার্ডের উন্নয়নে ট্রাম্প-মামদানির নতুন সমঝোতা উপনিবেশবাদী শাসন ও বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর: এক ঐতিহাসিক বিশ্লেষণ এআইয়ের ভুল তথ্যে ইরানের স্কুলে মার্কিন হামলা অপ্রতিম অকাল প্রয়াণ: আসামিদের পক্ষ নেবেন না কুমিল্লা আইনজীবী ইস্তানবুল বিমানবন্দরে নতুন রানওয়ে চালু হচ্ছে বৃহস্পতিবার

কলাপাড়ায় ট্রলি-অটোরিক্্রার মুখোমুখি সংঘর্ষে।। সন্তানের মৃত্যু।। মায়ের দু’পা বিচ্ছিন্ন সহ আহত ৬/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৬ পঠিত
আপডেট: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

 

মো.নাহিদুল হক কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারী চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১২) নামের এক কিশোরে মৃত্যু হয়েছে। এসময় ৬ জন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কুয়াকাটা বিকল্প সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে মুক্তা বেগম (৪০) নামের এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মৃত জিহাদ মুক্তা বেগমের ছেলে। এ ঘটনায় অটোচালক নূরমোহাম্মদ (৩৫) সহ গুরুতর আহত হয়েছে জুনায়েদ (৪) ও মিম (১৪),বাকি দুই জন আহত অটোরিক্্রার যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। এদেরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সংকাটপন্ন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের সময় ব্যাটারী চালিত অটো রিক্সাটি ৭ জন যাত্রী নিয়ে চাপলী বাজার থেকে কলাপাড়ার দিকে আসতে ছিলো। এ সময় মুসুল্লীয়াবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে সাত জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষনা করে। মৃত জিহাদ মিঠু খাঁ’র পুত্র ও দুই পা বিচ্ছিন্ন মুক্তা বেগম,জুনায়েদ ও মিম তারা একই পরিবারের। তাদের বাড়ী উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে। এরা মৎস বন্দর মহিপুরের আত্মীয় বাড়ী থেকে নিজ বাড়িতে যাচ্ছিল বলে জানা গেছে।
কলাপাড়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জে এইচ খান লেলিন বলেন, আহতদের মধ্যে এক নারী দুই পা বিচ্ছন্ন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। ঘাতক ট্রলিটি আটক রয়েছে। ড্রাইভারকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ