• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, ককটেল সহ প্রেট্রোল বোমা উদ্ধার, আটক ১জন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড়ে ককটেল বিস্ফোরণ এবং পরিত্যক্ত অবস্থায় আরও সাতটি ককটেল সহ পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাসুদ রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ১১টায় শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

গলাচিপা থানার ওসি শোণিত কুমার গায়েন জানান, বুধবার রাত দশটার দিকে গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই রাতেই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এর ধারাবাহিকতায় এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মাসুদ রানাকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ