• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

মহান বিজয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ডেস্ক রিপোর্ট।।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৫২তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, আধা সামরিক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এই কুঁচকাওয়াজে অংশ নেবে। রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সশস্ত্র বাহিনীর বিভিন্ন রেজিমেন্ট ও কন্টিজেন্টের বিভিন্ন অস্ত্র ও সাঁজোয়া যান পরিদর্শন করবেন। এছাড়াও কুচকাওয়াজে আর্মি এভিয়েশন, এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টার ও নৌবাহিনীর এভিয়েশনের দৃষ্টিনন্দন ফ্লাই-পাস্ট এবং সেনাবাহিনী ও বিমান বাহিনীর ছত্রীসেনাদের প্যারাশ্যুট ল্যান্ডিং প্রদর্শিত হবে। এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি প্যারেড ভেন্যুতে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্যগণ, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে অভ্যর্থনা জানাবেন। সকালে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি হামিদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৬টা ৩০ মিনিটের দিকে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। ৫২ বছর আগে, পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনে বাংলাদেশ বিজয় লাভ করে। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী সেনাবাহিনী মিত্র বাহিনীর কাছে পরাজয় স্বীকার করে এবং পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল এ কে নিয়াজী তার বাহিনীর সকল সদস্যদের সাথে আত্মসমর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ