• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

নতুন বছর, নতুন বই উৎসবের মাধ্যমে বাউফলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৫ পঠিত
আপডেট: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে জীবন হোক রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারা দেশের সাথে মিল রেখে মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ৭৯ নং পূর্ব কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০২ নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই।

রোববার (০১জানুয়ারি) সকাল ১০টার দিকে ৭৯ নং পূর্ব কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বই উৎসবের আয়োজন করেন। সেখানে প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি সাংবাদিক শেখ এম জাফরান হারুন উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।

এদিকে বেলা ১১টার দিকে ২০২ নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় বই উৎসবের আয়োজন করেন। সেখানে প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি সাংবাদিক শেখ এম জাফরান হারুন উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন পাঠ্যবই তুলে দেন।

এসময় অত্র প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশ ছড়িয়ে পড়ে। নতুন বছরের নতুন পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে। এবং শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ