• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু আইফোন কেড়ে নিতে অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন জন গ্রেপ্তার

বাউফলে লাউগাছের সাথে এ কেমন শত্রুতা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় এ কেমন শত্রুতা, যার বলি হলো শিক্ষিত এক বেকার যুবকের প্রজেক্টের লাউগাছ। ছোট ছোট অসংখ্য লাউ সহ লাউগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বুধবার (৪ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস ও পৌরসভার ১নং ওয়ার্ডের নতুন রাস্তায়।

শিক্ষিত বেকার যুবক মোঃ রফিকুল ইসলাম গাজী আবেগ আপ্লূত হয়ে জানান, ভালো পর্যায় পড়ালেখা করেছি। চাকরির চেষ্টা করে চাকরি না পেয়ে শাক-সবজির চাষাবাদ করে সাবলম্বি হওয়ার চেষ্টায় প্রতিবছরের ন্যায় এবারও আমার এক ভাই জসিম উদ্দিন কে নিয়ে পৌরসভার নতুন রাস্তায় কৃষি অফিসের পরামর্শক্রমে এবং তাদের সহযোগিতায় লাউগাছের বড় এক প্রজেক্ট করি। তাতে বিপুল পরিমাণে ছোট ছোট লাউ ধরেছে। সপ্তাহের মধ্যেই বাজারে ব্যাপক পরিমাণ লাউ বিক্রির উপক্রম হতো।

তিনি আরও জানান, প্রতিদিনের ন্যায় জসিম উদ্দিন ভাইকে নিয়ে ভোর সাড়ে ৬টার দিকে প্রজেক্ট তদারকি ও লাউগাছে পানি দেওয়ার জন্য এসে দেখি কে বা কাহারা আমার ব্যাপক পরিমাণ লাউগাছ গোড়া থেকে কেটে ফেলে গেছে। তাতে রয়েছে ছোট ছোট বিপুল পরিমাণ লাউ। এব্যাপারে কৃষি অফিস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়েছে এবং আইনের আশ্রয় নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ