• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বৈঠক: ভিসা সহজীকরণ, নিরাপত্তা সহযোগিতা ও ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব তারেক রহমানের চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে ‘নতুন কৌশলগত উচ্চতা’: চীনা রাষ্ট্রদূত সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বার ও বেঞ্চের সম্পর্ক একটি পরিবারের মতোই  সেখানে বিবাদ হতেই পারে-আইনমন্ত্রীক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৭ পঠিত
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

বার ও বেঞ্চের সম্পর্ক একটি পরিবারের মতোই, সেখানে বিবাদ হতেই পারে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিমের সঙ্গে বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে আইনজীবীদের অশালীন আচরণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুকের সঙ্গে এজলাস চলাকালে আইনজীবীদের বাদানুবাদের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী বিচারককে গালিগালাজ করেন। এদিকে, আইনজীবী ও আদালত কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত। বিচারকের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতের কর্মচারীরা কর্মবিরতি পালনও করেন। আপনার জেলা ব্রাহ্মণবাড়িয়ায় এ ঘটনা ঘটলো। উচ্চ আদালত এ ঘটনাকে বিচার বিভাগের অস্তিত্বের প্রশ্ন বলেছেন। একই সঙ্গে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আগুন থামান। অন্যথায় এ আগুনে সবাইকে জ্বলতে হবে। এ বিষয়ে আপনার কিছু করণীয় নেই- আইনমন্ত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার করণীয় নিশ্চয়ই আছে, আমার করণীয় আমি করিনি সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না। কিন্তু থামছে না তো- তখন মন্ত্রী বলেন, থামছে না সে কথাটা আমি বলব সঠিক নয়, তার কারণ অনেকটাই প্রশমিত হয়েছে। আইনজীবীরা সব আদালত বর্জন করেছিলেন। বিচার বিভাগের কর্মচারীরাও ধর্মঘট করেছিলেন। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে যে, আইনজীবীরা দুটো আদালত ছাড়া সব আদালতে মামলা করছেন। ওখানকার কর্মচারীরাও কাজ করছেন। এগুলো কিন্তু আমার সঙ্গে আলোচনা হওয়ার পর এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে যদি দেখি তাহলে সমস্যাটা সমাধান না হলেও প্রশমিত হয়েছে। ঘরের মধ্যেও কিন্তু ভাই-বোনের ঝগড়া হয়, এরপর দুদিন কথা বন্ধ হয়, তিনদিনের দিন কথা শুরু হয়ে যায়। বার ও বেঞ্চের সম্পর্ক ভাই-বোনের মতোই, পরিবারের মতোই, সেখানে বিবাদ হতেই পারে। এ বিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় জীবনে প্রথম হয়েছে তা নয়, এটা হয়ে থাকে আদালতে। আবার মীমাংসাও হয়ে যায়-বলেন আনিসুল হক। আইনমন্ত্রী আরও বলেন, আমার বিশ্বাস সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ