• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬৫ পঠিত
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

শক্তিশালী এক ভূমিকম্পে পূর্ব ইন্দোনেশিয়া কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। বুধবার ৭ মাত্রার ভূমিকম্পের পর কিছু বাসিন্দা বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে যে এটি উত্তর মালুকু প্রদেশের টোবেলো থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রের তলদেশে ৬০ কিলোমিটার গভীরে ঘটেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং জিওফিজিক্স এজেন্সি সুনামির কোনো সতর্কতা জারি করেনি। হনলুলুতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সংক্ষিপ্তভাবে বলেছে যে নিকটবর্তী ইন্দোনেশিয়ান উপকূলে একটি সম্ভাব্য হুমকি রয়েছে কিন্তু কিছু পরেই বিজ্ঞপ্তিটি তুলে নেয়। টোবেলোর বাসিন্দা পিয়াস ওহোইউতুন বলেছেন যে ভূমিকম্পের সময় কিছু মানুষ বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান। ওহোইউতুন বুধবার জানান, আমি কিছুটা কম্পন অনুভব করেছি। কেউ কেউ বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। বুধবার সকালে পূর্ব ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ