• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঘোড়াঘাটে রাণীগঞ্জ মন্দির মার্কেটে আগুন পুড়ে গেল ৪টি দোকান, ব্যাপক ক্ষতি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জ মন্দির মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৪টি দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল। বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

২ মার্চ বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়ক সংলগ্ন ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ মন্দির মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রুপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশ পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গো খাদ্য ও মোবাইল যন্ত্রপাতি দোকান সহ চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবী তাদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫ লক্ষ টাকার মালামাল।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রুপক কুমার সরকার বলেন, আমার দোকানের ২টি মোটর সাইকেল সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের উপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।

গোখাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্থ দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। আগুনে পুড়ে গেছে এ সব দোকানে থাকা আরো প্রায় ৩ লাখ টাকার মালামাল । ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ