• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

ভূমিদস্যুর দাপটে অতিষ্ঠ কয়েকটি কৃষক পরিবার লালমোহনে ।

রিপোর্টার: / ৫০২ পঠিত
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২০

লালমোহন প্রতিনিধি।লালমোহনে একদল ভূমি দস্যুর বেপরোয়া দাপটে কয়েকটি কৃষক পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষকরা ভূমি দস্যুর অত্যাচার নির্যাতনে অসহায় হয়ে পড়েছে। ভূমি দস্যু দমনের জন্য কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জানা যায়, লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া মৌজায় সরকারের কাছ থেকে বন্দোবস্তের নিয়ে খতিয়ান প্রাপ্ত হয়ে বহু বছর ধরে কৃষকরা জমি চাষাবাদ করে আসছেন। উক্ত জমি জোরপূর্বক দখল করার জন্য পায়তারা দিতে থাকে ফরাজগঞ্জ ইউনিয়নের আঃ রশিদ মাঝি, বাদশা পিটার, মিয়া মাঝিসহ একটি সংঘবদ্ধ চক্র। কৃষকেরা জমিতে চাষ করতে গেলে এরা লাঠিসোটা, দা, ছেনি নিয়ে কৃষকদের খুন জখম করার জন্য গায়ের দিকে আসে। চাষাবাদে বাধা প্রদান করে। জোরপূর্বক জমির ফসল নিয়ে যায় এবং পূণরায় জমিতে চাষাবাদ করাসহ নানাভাবে হয়রানি করতে থাকে। হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে কৃষকদেরকে জমি ছেড়ে চলে যেতে বলে। দখলবাজ আঃ রশিদ মাঝি, বাদশা পিটার ও মিয়া মাঝিসহ চক্রটির অত্যাচার নির্যাতন ও বেপরোয়া দাপটে কৃষকরা অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা অসহায় দিনযাপন করছে। এবিষয়ে অসহায় কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কৃষকরা জানান, এরা আমাদেরকে চরে ঢুকতে দেয় না। ফয়সালা করার জন্য গণ্যমান্যদের মাধ্যমে এদের ডাকলে এরা ফয়সালায় না এসে বিভিন্নভাবে অযুহাত দেখিয়ে কালক্ষেপণ করতে থাকে। অন্যদিকে জোরপূর্বক জমিতে চাষ করে ফসল রোপণ করে জমি তাদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছে। ভুক্তভোগীরা জানান আমরা চরের দিকে রওনা দিলে এদের লেলিয়ে দেয়া লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের ওপর সন্ত্রাসী হামলা করে। প্রাণের ভয়ে আমরা এদের দাপটে জমি চাষ করতে যেতে পারি না। তাই আমরা ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি। সেই সাথে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং ন্যায় বিচার দাবী করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ