• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

চাটখিলে পলিথিন পোঁড়ানোর অপরাধে ঠিকাদারের জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫১ পঠিত
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিলে সড়ক ও জনপদ বিভাগের জয়াগ বাজার থেকে দশঘরিয়া বাজার পর্যন্ত রিপেয়ারিং কাজ চলাকালীন সময় পরিবেশ দূষণকারী পলিথিন পোঁড়ানোর দায়ে ঠিকাদার কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

শনিবার (১ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা গ্রেটের সামনে রাস্তার পাশে
পরিবেশ দূষণকারী পলিথিন পোঁড়ানোর অপরাধে ঠিকাদার মো: মিলন (৬০) কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড বিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।

সূত্রে জানা যায় নোয়াখালীর মাইজদীর আবেদ মনসুর কনস্ট্রাকশনস এর প্রোপ্রাইটর স্বপন এই টেন্ডারটি পায়, তার অধিনস্থ সোনাপুরের ঠিকাদার মো: মিলনকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন।

ঠিকাদার মো: মিলন বলেন, এই পলেথিন বস্তাটি তার নয় বলে অভিযোগ করেন কিন্তু ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া তাকে পলিথিন দিয়ে আগুন দিতে দেখেছেন। এক প্রশ্নের জবাবে মিলন বলেন পূর্বে যারা কাজ করে গেছেন তাদের রেখে যাওয়া বস্তাটি তিনি ব্যবহার করেছেন। কিন্তু বস্তার ভিতরে সব পলিথিনের টুকরো তিনি জানতেন না বলে জানান। অথচ পলিথিন পোড়ালে এর উপাদান পলিভিনাইল ক্লোরাইড পুড়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে বাতাস দূষিত করে। যা মানব দেহের জন্য এতো মারাত্মক যে মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বে।

এ সময় নির্বাহী কর্মকর্তা বলেন, বিষাক্ত পলেথিন পড়ানোর দায়ে তার জেল জরিমানা করতাম কিন্তু মাহে রমজানের কথা বিবেচনায় ১০ হাজার টাকা অর্থদন্ড করে তাকে সতর্ক করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ