• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

সোনাইমুড়ীতে সহস্রাধিক পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ করেন-জাহাঙ্গীর কবির/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৩ পঠিত
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি।।

পবিত্র রমজান উপলক্ষে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী সংসদীয় আসনে ২০ হাজার হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

রোববার (২এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের
কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠ, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় মাঠ ও মেড়ী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সহস্রাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, চাটখিল উপজেলার ভাইস-চেয়ারম্যান এইচ এম আলি তাহের ইভু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমির, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার, চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু প্রমুখ।

উল্লেখ্য গত ১০ মার্চ চাটখিল উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে উপজেলার সকল জনপ্রতিনিধি, ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
ক্রমন্ময়ে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জনগণের মাঝে একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন।
শ্রমিক সমাজের অবদানের কথা স্মরণ করে উপজেলার শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী নগদ অর্থ বিতরণ করেন আলহাজ্ব জাহাঙ্গীর কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ