• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

মেয়রের ভাইপো’র নেতৃত্বে হামার দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভেঙ্গে দিয়েছে,সংবাদ সম্মেলনে অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ইলিশ পার্ক আগত পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্পট। এটি সারা দেশের এখন পরিচিত নাম। রাস্তা প্রসস্থ করতে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের ভাইপো আবুবকর এর নেতৃত্বে একদল লোক হামার দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভেঙ্গে দিয়েছে। এমন অভিযোগ এনে রবিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ইলিশ পার্ক ইকো-রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক রুমান
ইমতিয়াজ তুষার। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি সাবেক মেয়রের লোক, এমন প্রতিহিংসার কারনে গত ৫ এপ্রিল ফজরের পরে আমার প্রতিষ্ঠানে হামলা
চালানো হয়েছে। খোজ নিয়ে জানতে পারলাম ওইদিন সন্ধ্যায় একটি আবাসিক হোটেলে বসে বাইরের কিছু লোক নিয়ে প্লান করা হয়। কয়েকদিনের মধ্যে রোলার ও টলি দিয়ে আঘাত করে পার্কের কটেজ ও দেয়াল ভাঙ্গা হবে, কিন্তু বলা হবে এটি দূর্ঘটনা। এসব জেনে মেয়রের উপর নিরপেক্ষতার আস্থা হারিয়ে সংবাদ সম্মেলনের
পথ বেচে নিয়েছেন বলে তিনি জানান।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, এ পার্কটি প্রায় ১৪৯ ফুট দৈর্ঘ ও প্রবেশ পথে সামনে দিকে ৮৫ ফুট প্রস্থ। এছাড়া পিছনের দিকে ১০৩ ফুট প্রস্থ রয়েছে।
এখান থেকে ৮/১৪৯ ফুট জমি দিয়ে পার্কের নিজস্ব রাস্তা করি যা এখন লোক জনের জন্য উন্মুক্ত। ওই রাস্তায় ২৫ শত ইট আমার বিছানো ছিল। সেই ইটও পৌরসভা বিক্রি করে খেয়েছে।

এব্যাপারে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, যে জায়গাটা ভাঙ্গা হয়েছে সেই জায়গাটা তার না এবং এটা নিয়ে বারবার বৈঠক করতে চাইলেও তুষার বসেনি। সে সাবেক মেয়রের লোক এই ধরনের কোনো কথা আমি কখনো বলিনি। আমি নিজের কেনো স্বার্থে না পৌরসভার স্বার্থে রাস্তা নির্মাণের জন্য করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ