• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

চাটখিলে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৩ পঠিত
আপডেট: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী চাটখিলে প্রথমবারের মতো চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং একটিভ ফাউন্ডেশন, রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশন এবং বাংলাদেশ চ্যারিটি অরগানাইজেশন অফ ইউ.এস.এ এর অর্থায়নে উপজেলার প্রথম রমজান থেকে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়ে কয়েকটি ধাপে এই কুরআনুল কারিম তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণি; মাদরাসার এবতেদায়ী, দাখিল, আলিম-কামিল শ্রেণি; কাওমি মাদরাসার নূরানী, কিতাব ও হিফজুল কোরআন বিভাগ এবং সর্বসাধারনের জন্য উন্মুক্ত পর্যায়; মোট এই ১০টি ক্যাটাগরিতে ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক সেরাদের নিয়েই আজ শনিবার (১৫ এপ্রিল) চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়।

দ্বিতীয় পর্বে দুপুর ২টায় চুড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা করে বিজয়ীদের হাতে কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক সেচ্ছাসেবী সংগঠন একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সনদপত্র, ক্রেস্ট নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

১০টি ক্যাটাগরিতে ১ম স্থান অর্জনকারী প্রত্যেককে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে, ২য় স্থান অর্জনকারী প্রত্যেককে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে এবং ৩য় স্থান অর্জনকারী প্রত্যেককে ৩,০০০/- (তিন হাজার) টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।

গত ২ এপ্রিল ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে প্রাথমিক পর্বের বাছাই শুরু হয়। প্রতিদিন দুটি করে টানা ৫ দিনে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রাথমিক বাছাই সম্পন্ন হয়। প্রতি ক্যাটাগরিতে ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের উপহার ও সনদপ্রত্র প্রদান করা হয়।

চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক একটিভ ফাউন্ডেশন এর কর্ণধার ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ