• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন হোসনেয়ারা নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩৮৩ পঠিত
আপডেট: বুধবার, ৩১ মে, ২০২৩

এম রিয়াজ উদ্দিন, ভোলা প্রতিনিধি।।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বরিশাল বিভাগের মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃহোসনে আরা বেগম নাহার। মঙ্গলবার , ৩০ মে, বিভাগীয় পর্যায়ের শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।

জানা যায়, হোসনে আরা নাহার যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ে শ্রেণির কার্যক্রম পরিচালনা করে আসছেন। কাজের স্বীকৃতিস্বরুপ তিনি ইতোপূর্বে দুই বার আইসিটি ট্রেনিং এ থাইল্যান্ড যাওয়ার সুযোগ পান এবং ২০১৬, ২০১৯ ও ২০২৩ সালে তিনবার উপজেলা ও জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন ।এ ছাড়াও তিনি বিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের কাজে সহযোগিত করে আসছেন।

এ বিষয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হোসনে আরা নাহার বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা ও জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে “বরিশাল বিভাগের ” শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক( মাধ্যমিক) মনোনীত হয়েছি। এতে আমি আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি। এরপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবো। আমি সকলের দোয়া প্রার্থনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ