• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সেন্টারিং ভেঙে পড়ে কলেজ ছাত্র নিহত/দৈনিক ক্রাইম বাংলা।

মোঃমনির হাওলাদার / ২৭৯ পঠিত
আপডেট: সোমবার, ৫ জুন, ২০২৩

কলাপাড়ার পশ্চিম ধানখালী গ্রামে নিজ বাড়ির নির্মাণাধীন ভবনের দোতলার সেন্টারিং করার সময় ভেঙে নিচে পড়ে নেছার সন্যামত (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নেছার সন্যামত একই গ্রামের আবুল সন্যামতের ছেলে এবং ধানখালী ডিগ্রি কলেজের ছাত্র ।
নিহতের স্বজনরা জানান, আজ সকালে নির্মাণাধীন ভবনের দোতলায় সেন্টারিং এর কাজ চলছিল। নেছার এই কাজে সহায়তা করছিল। হঠাৎ সেন্টারিং ভেঙে সে নিচে পড়ে যায় এবং রক্তাক্ত জখম হয়ে আহত হয়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা নেছারকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী কবির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই নেছার মারা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, ধানখালীতে ছাদ থেকে পড়ে একটি মৃত্যুর খবর পেয়েছেন। তারা বিষয়টি খোঁজখবর নিচ্ছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
মনির হাওলাদার পটুয়াখালীর জেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ