• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

জমি সংক্রান্তের বিরোধের জেরে হামলা,আহত-২ জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার / ৬৬৬ পঠিত
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় মিজান ফরাজী (৪০) ও সোহরাব হাওলাদার (৪৫) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বুধবার ভোররাতে কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত দুই জন কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে ওসান সিটির মালিক মৃত আলী আজমের কাছ থেকে মজিবর রহমান নামের এক ব্যক্তি নবীনপুর এলাকায় মৌজার দাগ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করে। ৮ বছর ধরে মজিবর তার জমি ভোগ দখল করে আসছে। গত ৩১ মে তার জমিতে স্থাপনা নির্মানের লক্ষে প্রায় ৫ লাখ টাকার রড ও সিমেন্ট ক্রয় করে ওই জমিতে নিয়ে রাখেন। মজিবর ঢাকার বাসিন্দা হওয়ায় তিনি সাউথ বিচ হোটেলে থাকতেন। এরপর গত ১ জুন স্থানীয় ইদ্রিস মুসুল্লী ওই হোটেলে গিয়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় মজিবর চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে আজ বুধবার ভোররাতে ইদ্রিস ও তার ছেলে ইলিয়াস সহ বেশ কয়েকজন রড সিমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কেয়ারটেকার মিজান ও সোহরাব বাঁধা দিলে তাদের উপর হামলা চালায় ইদ্রিস ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
মজিবর রহমান জানান, আমি আমার জমিতে স্থাপনা নির্মানের লক্ষে রড ও সিমেন্ট নেয়ার পরই ইদ্রিস আমার কাছে চাঁদা দাবি করে। আমি তখন সাউথ বিচ হোটেলে ছিলাম। চাঁদা দিতে আমি সে অস্বীকৃতি জানালে আমাকে মারধরের হুমকি দেয় সে। পরে থানা পুলিশকে অবহিত করলে তারা কাজ বন্ধ রাখতে বলে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ বন্ধ রাখি। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই তারা আমার লোকদের উপর হামলা চালিয়েছে এবং ৫ লাখ টাকা মূল্যের রড সিমেন্ট নিয়ে গেছে। আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে ইদ্রিস মুসুল্লির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মহিপুর থানার ওসি ফেরদৌস খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ