• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬০ হাজার টাকা জরিমানা করলেন।

রিপোর্টার: / ৫০০ পঠিত
আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২০

ক্রাইম বাংলা ডেস্কঃ নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে লিটন হোসেন নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি এ জরিমানা করেন। লিটন পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের লতিফ মালিথার ছেলে। ইউএনও উম্মুল বানীন দ্যুতি গণমাধ্যম কর্মীকে  জানান, লালপুর উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়নের দিয়াড় বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। এসময়  অবৈধভাবে বালু উত্তোলনকালে হাতে নাতে লিটনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে লিটন অপরাধ স্বীকার করলে তাকে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একই সঙ্গে লিটনের কাছ থেকে আর কখনো অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেখা নেওয়া হয় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ