• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কালকিনিতে ইয়াবাসহ কুখ্যাত মাদককারবারী উজ্জ্বল গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহ‌ম্মেদ / ৩০১ পঠিত
আপডেট: সোমবার, ১৯ জুন, ২০২৩

মাদারীপুরের কালকিনিতে ৬০পিচ ইয়াবাসহ মোঃ উজ্জ্বল বেপারী(৪০) নামে এক কুখ্যাত চোরাকারবারি ও মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উজ্জ্বল বেপারী পৌর এলাকার লক্ষিপুর-পখিরা গ্রামের মোঃ সিরাজ বেপারীর ছেলে। আজ সোমবার থানা পুলিশ সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। তার গ্রেফতারের খবরে ওই এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে। পুলিশ জানায় তার বিরুদ্ধে থানায় ওয়ারেন্টসহ বেশ কয়েকটি মামলা রয়েছে এবং সে এলাকায় একজন চিহৃিত চোরাকারবারী হিসেবে পরিচিত।
থানার এসআই মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নির্দেশনায় এসআই মোঃ মিঠু ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে উজ্জ্বল বেপারীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে হাতেনাতে ইয়াবাসহ উজ্জ্বলকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা আরেকজন দৌড়ে পালিয়ে যায়।
কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, মাদকারবারী উজ্জ্বল গোপনে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাই তাকে আমরা তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ