• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

নোয়াখালীর দু’উপজেলার ৩ মসজিদে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম / ২৫৫ পঠিত
আপডেট: বুধবার, ২৮ জুন, ২০২৩

নোয়াখালীর ৩টি মসজিদে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল ৯টার দিকে জেলার সুধারাম ও বেগমগঞ্জ উপজেলার ৩টি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ঈদের একটি করে জামাত অনুষ্ঠিত হয়। অপরদিকে, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজায় সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা আরও জানান, বসন্তেরবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ ২৫০-৩০০, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ১০০-১২০জন এবং নোয়াখালীর সুধারাম পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজায় দুটি জামাতে ২৬জন মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই সুশৃঙ্খল ভাবে এই ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ