• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে দোয়া ও আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম / ২৪৭ পঠিত
আপডেট: সোমবার, ৩ জুলাই, ২০২৩

নোয়াখালীর কৃতিসন্তান সাবেক উপ-রাষ্ট্রপ্রতি, মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১ জুলাই) লন্ডনের তারা তারা রেস্তোরাঁয় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী ইসমাইল সিরাজির সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী ইমদাদুল হক তানিমের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।

এ সময় আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সভাপতি আনোয়ার এইচ চৌধুরী, যুক্তরাজ্য চেম্বার অব কমার্সের সদস্য যুক্তরাজ্য গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, এনফিল্ড বিএনপির সহ সম্পাদক মাইন উদ্দিন মাসুদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে স্মরণ সভায় হাসনা মওদুদ সাম্প্রতিক সময়ে কোম্পানীগন্জে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা ও মামলার নিন্দা জানান।

স্মরণ সভায় বক্তারা স্বাধীনতার অন্যতম সংগঠক বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মওদুদ আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,দেশের জন্য ও বিএনপি প্রতিষ্ঠায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করেন। এ সময় বক্তারা আরও বলেন, নোয়াখালীর উন্নয়নে তার ছিল সব চেয়ে বেশি অবদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ