• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

এক দফার আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: ফখরুল/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৮৮ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

এক দফার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণবিরোধী অবৈধ সরকার জোর করে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে। এ সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন যাবে না তারা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনে ৩৬টি দল একমত হয়েছি। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে কাজ করছি। যুগপৎ আন্দোলনের কর্মসূচি কী হবে, সে বিষয়ে কথা হয়েছে। একদফা আন্দোলন কবে নাগাদ শুরু করা যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আন্দোলন শুরু করা হবে। সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। খুব দ্রুততম সময়ের মধ্যে একদফা আন্দোলন শুরু করা হবে। এর আগে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বৈঠক শুরু হয। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদের প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ