• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

ভোলাহাটে ওলামা মাশায়েখের বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২০৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সুইডেনে মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত দেন উপজেলা জামায়াতের আমীর ও ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাও শামসুজ্জামান আলকাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি গোলাম কবির গোলাপ, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, নায়েবে আমীর মো: তৌহিদুর রহমান, মাও মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আনুয়ারুল হক, বাইতুল মাল সেক্রেটারী কারী মাও: মো: আলাউদ্দিনসহ অন্যরা।

মিছিল শেষে মুজিব চত্বরে সংক্ষিপ্ত বক্তেব্যে বক্তারা বলেন, মুসলমানদের আবেগ অনুভূতির প্রাণকেন্দ্র পবিত্র কুরআন মাজিদকে অবমাননা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। সুইডেনে কুরআন পোড়ানোর এই ন্যক্কারজনক ঘটনা গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা কুরআন অবমাননার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ