• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারীপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

সুইটি আক্তার, মাদারীপুর।। / ২৭৮ পঠিত
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩

মাদারীপুর ১৪ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া যায়,

শাওকাত তস্তার (৩০) নামে এক বখাটের বিরুদ্ধে । উদ্ধার করে কিশোরীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়
শুক্রবার (৭ জুলাই) রাতেই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়। ঐ কিশোরী এতিম মা বেঁচে নেই। বাবা ও দাদীর সাথে সরকারের দেওয়া আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বসবাস করে আসছিলেন।
শুক্রবার (৭ জুলাই ) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শওকত তস্তার (৩০) নামে বখাটে যুবক-
১৪ বছর বসয়ী কিশোরীকে মুখ চেপে পাশের একটি পুরনো পুকুর পাড়ে ঝোপের ভেতর নিয়ে যায়। পরে ঐ কিশোরীকে ২ ঘন্টা আটকে রেখে জোড়পূর্বক ধর্ষণ করে ঐ বখাটে যুবক। এসময় এক প্রতিবেশী ঐ পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় ঝোপের ভেতর ধস্তাধস্তির আলাপ পেয়ে কাছে গিয়ে দেখতে পেয়ে ডাক চিক্কার দিলে স্থানীয়রা ডাকা চিক্কার শুনে দৌড়ে এগিয়ে আসলে ঐ ধর্ষক যুবক পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ঐ কিশোরীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীর বাবা বলেন, আমার মেয়েটি খুবই সহজ সরল। আমি সারাদিন ভ্যান চালাই আর মেয়েটি আমার ফুফুর সাথে বাড়িতে থাকে। শওকত আমার মেয়েটির সর্বনাশ করেছে, আমি ওর কঠিন বিচার চাই।

কিশোরীর দাদী বলেন, ওর মা মারা যাওয়ার পর থেকে আমার হাতেই মানুষ হয়েছে। আমরা গরীব মানুষ তাই ওকে পড়ালেখা করাইতে পারি নাই। আমার নাতনিকে জোর কইরা শওকত এই কাজটা করছে। লোকজন দেখতে না পাইলে আমার নাতনিডারে ঐ জানোয়ার মাইরা ফালাইতো। ওর কঠিন বিচার দাবি জানাচ্ছি ।

মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, ঐ কিশোরীকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে, ফলাফল আসলে বাকিটা বলা যাবে।

এ বিষয়ে, মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ