• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ক্রিকেটের টেস্ট ম্যাচ নিয়ে যা বললেন কুমার সাঙ্গাকারা।

রিপোর্টার: / ৩৮৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

খেলাধুলা ডেস্ক ঃবর্তমান সময়ে ক্রিকেট নিয়ে ব্যবসা বেশ জমজমাট। নিত্যনতুন ফ্র্যাঞ্চাইজি লিগই এর প্রমাণ। আর এ কারণে লম্বা দৈর্ঘ্যের ক্রিকেট বিশেষ করে টেস্ট ক্রিকেট হারিয়ে যাওয়ার শঙ্কায়। পৃষ্ঠপোষকরাও এ সংস্করণে খুব একটা আগ্রহ দেখান না। তবে টেস্ট ক্রিকেট থেকে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

টেস্ট ক্রিকেট থেকে অর্থের জোগান আসবে এমনটা ভাবলে ক্রিকেটের জন্য ক্ষতি হবে বলে মনে করেন সাঙ্গাকারা। সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেট ইউটিউব চ্যানেলে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথার্টনের সঙ্গে আলাপকালে সাঙ্গা বলেন, ‘আপনি যদি টেস্ট ক্রিকেটকে অর্থের যোগানদাতা হিসেবে চিন্তা করেন তাহলে এটা কাজ করবে না। এটা কখনোই আপনার আর্থের উৎস হতে পারে না।

‘আপনি যদি আমেরিকান বাজারে যান অথবা এমন কাউকে এ সংস্করণ সম্পর্কে জিজ্ঞাসা করেন যে যে খেলার সঙ্গে সম্পৃক্ত নয় তাহলে দেখবেন তারা টেস্ট ক্রিকেটকে খেলাধুলার দৃষ্টি থেকে দেখে না। টেস্ট ক্রিকেট নিয়ে তাদের দৃষ্টি বদলানোর চেয়ে আমাদের নিজেদের দৃষ্টি পরিবর্তন করতে হবে।’ -যোগ করে আরও বলেন সাঙ্গাকারা।

আর এ জন্য অ্যাশেজের মতো আরও কিছু দেশকে রাইভাল হিসেবে তৈরি করার পরামর্শ দিয়েছেন এ লঙ্কান, ‘সব জায়গায় অ্যাশেজের মতো দারুণ কোনো সিরিজ নেই যেখানে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। এখন রাইভাল তৈরির ব্যাপারে কথা বলতে হবে। আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড আছে… এবং বাংলাদেশ নতুন শক্তি হিসেবে উঠে আসছে বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে কথাও বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ