• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় শের-ই বাংলা নৌঘাঁটির কমিশনিং উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০৮ পঠিত
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩

মোঃ নাহিদুল হক।।

পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নাবিকদের প্রশিক্ষন ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা  শের-ই বাংলা নৌঘাঁটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় গন-ভবন থেকে এর উদ্বোধন করা হয়। এতে খুলনা শীপইয়ার্ড  লিমিটেডের নির্মিত ৪টি পেট্রোল ক্রাফট ও ৪টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি কমিশিনিং করলেন প্রধানমন্ত্রী। খুলনা শিপইয়ার্ডে পেট্রোল ক্রাফট স্কোয়াড্রোন এর ৪ টি যুদ্ধ জাহাজ বানৌজা শহীদ দৌলত,শহীদ ফরিদ,শহীদ
মহিবুল্যাহ শহীদ আখতারউদ্দিন । ৪টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) বানৌজা ডলফিন, তিমি, টুনা,ও পেঙ্গুইন এর কমিশনিং করা হয়। এর মধ্য দিয়ে জাহাজ সমূহ নৌবাহিনীতে আনুষ্ঠানিক ভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করবে। এতে পায়রাবন্দর সহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় ওই ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌসদস্যদের যুগোপযোগী প্রশিক্ষন কার্যক্রম পরিচালনায় কার্যকর ভ’মিকা পালন করবে। এছাড়া সামুদ্রিক সম্পদ রক্ষায় বিশেষ করে উপকূলীয় এলাকায় দেশীও বিদেশী ব্যবসা
বানিজ্য,মানবপাচার রোধ, জলদস্যুতা ও মাদক পাচার রোধ এবং নিরাপত্তা ব্যবস্থা জোড়দার সহ  ওই এলাকায় একটি বিশেষায়িত ও স্থায়ী  ঘাঁটির  গুরুত্ব বিবেচনায় ”ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে এ ঘাঁটি নির্মানের উদ্যোগ নেয়া হয়। প্রধানমন্ত্রী বানৌজা শের-ই বাংলা ঘাঁটিতে ভিডিও কনফারেন্সে সংয়ুক্ত হলে নৌ-বাহিনীর প্রধান এডমিরাল এম শাহিন ইকবাল তাঁকে স্বাগত জানান। এসময় বানৌজা শের-ই বাংলার একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব প্রদান করেন।
২০১৩ সালের ১৯ নভেম্বর বানৌজা শের-ই বাংলা ঘাঁটির নামফলক উন্মেচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল , পায়রা বন্দও কর্তৃপক্ষ সহ নৌবাহিনীর কর্মকর্তা,সংসদ সদস্য ,জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা , শহীদ পরিবারের সদস্যগন, রাজনীতিবিদগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ