• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

বাউফলে ট্রাক চাপায় মারাত্মকভাবে আহত পুলিশ সদস্য, ঘাতক ড্রাইভার আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ২৩০ পঠিত
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩

পটুয়াখালীর বাউফলে থানার পুলিশ সদস্য মোঃ তৌহিদুল ইসলাম ট্রাক চাপায় মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে ঘাতক ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আটক হয়েছে।

বুধবার (১২ই জুলাই) রাত ৯টার সময় বাউফল পৌরসভার কুন্ডুপট্টিস্থাহ কালাইয়া-বাউফল সড়কে এ দূর্ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, কালাইয়া থেকে মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৭৫৩৯) বরিশালের পথে যাত্রা করলে পথিমধ্যে থানার অদূরে কুন্ডুপট্টি এলাকায় হোন্ডার সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন হোন্ডা চালক পুলিশ সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম ( ৪৫)। ট্রাকের চাকায় চাপা পড়ে তার হাত চুন-বিচূর্ণ হয়।

এসময় তাকে চিকিৎসার জন্য প্রথমে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ঘাতক ড্রাইভার কে আটক করা হয়েছে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ