• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

জলদস্যুদের আস্তানায় অভিযান সুন্দরবনের পূর্বাঞ্চলে।

রিপোর্টার: / ৩৮৭ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর জলদস্যু মুক্ত সুন্দরবন ঘোষণার প্রায় দুই বছর পর আবারো সুন্দরবনে সংগঠিত হচ্ছে জলদস্যুরা। সুন্দরবনের পূর্বপাশে মাঝেরচরে জলদস্যুদের অস্র তৈরির আস্তানার  সন্ধান পাওয়া গেছে। জলদস্যুরের এই আস্তানায় বুধবার (১৭ জুন) রাত ৮ টায় যৌথ অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড ও পুলিশ।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, আবারো সমুদ্রে দস্যুতা করতে একটি কুচক্রি মহল জলদস্যু বাহিনী গঠন ও বাহিনী তৈরিতে উৎসুকদের কাছে অস্র তৈরি করে সরবারহ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা সুন্দরবনের পূর্বাংশে অভিজান শুরু করে বেলা ১২ টার পর।
অভিজানের এক পর্যায়ে মাঝের চর নামক এলাকায় অস্র তৈরির আস্তানা সনাক্ত করেন তারা। পরে রাত ৮ টার দিকে আস্তানায় অভিযান শুরু করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্তানার জলস্যুরা।
পরে জঙ্গলের বিভিন্ন স্থান এবং আস্তানার ঝুপরি ঘর থেকে ৫ টি পাইপগান, অস্র তৈরির বিভিন্ন সামগ্রী ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ