• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ১৯১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মনির হাওলাদার।।

‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ পালন করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১০ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান এমপি।

এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব ও উপজেলা সিনিয়র মৎস্য অপু শাহ এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমী আহম্মেদ,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান ,ওয়ার্ল্ড ফিসের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় উপজেলার লতাচাপলী ইউনিয়নের দুইশত জেলে পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৫ হাজার পাঁচশত টাকা করে প্রদান করা হয় এবং জীব বৈচিত্রের উপরে প্রশিক্ষনপ্রাপ্ত ত্রিশ জন মাঝিকে ত্রিশ টি লাইফ জ্যাকেট ও প্রাথমিক চিকিৎসা বক্স প্রদান করা হয়।পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মহিববুর রহমান,এমপি বলেন, “মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ।
এসময় তিনি জেলে বান্ধব সরকারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা সহ আগামী সংসদ নির্বাচনে পূনরায় এই সরকার কে ক্ষমতায় আনার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ