• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারীপুরে স্বামী স্ত্রী ১-হাজার ইয়াবাসহ আটক/দৈনিক ক্রাইম বা।।

সুইটি আক্তার, মাদারীপুর।। / ২২৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

সুইটি আক্তার মাদারীপুর।
মাদারীপুর সদর উপজেলায় ১হাজার ইয়াবাসহ  স্বামী-স্ত্রী দুইজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (২৪ জুলাই)  দিবাগত রাতে ঘটমাঝি ইউনিয়নের ঝিকুরহাটি এলাকা  থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিকুর হাঁটি গ্রামের মৃত সোমেত দর্জির ছেলে, আবুল দর্জি (৬২) ও তার স্ত্রী রানু বেগম (৪৯)। এ ঘটনায় মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০,ঘটিকায় সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) মো.হিমেল রানা বাদী হয়ে  আটককৃত স্বামী- স্ত্রী ও তাদের ছেলে সুজন দর্জি(৩০)কে আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিম ও স্থানীয় সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে আবুল দর্জি কৃষি কাজের আড়ালে সপরিবার নিয়ে মাদকদ্রব্য বিক্রি করে আসতেছে।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আবুল দর্জি তার বসতি বাড়িতে বসেই বড় একটি  মাদকদ্রব্যের চালান  বিক্রির ব্যাপারে আলাপচারিতা করছেন ।
পরে এবিষয়ে – সদর থানার উপ-পরিদর্শক নিতাই চন্দ্র সাহার নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল ঝিকরহাটি গ্রামের আবুল  দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করে  আবুল দর্জি ও তার স্ত্রী রানু বেগমকে আটক করা হয়েছে। এ সময় আবুল দর্জির লুঙ্গির ভিতর মোড়ানো  লুকিয়ে রাখা ইয়াবার ৩টি প্যাকেট যা থেকে ৬০০ ইয়াবা ট্যাবলেট  ও তার স্ত্রী রানু বেগমের মাঞ্জার কাপড়ে মোড়ানোর  ভেতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট যা থেকে  আরও  ৪০০ ইয়াবা ট্যাবলেট  জব্দ করে পুলিশ। টের পেয়ে ঐ  দম্পতির ছেলে সুজন দর্জি দৌড়ে পালিয়ে যায় ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঐ দম্পতি গৃহস্থালী কাজের পাশাপাশি মাদকের কারবারি করে আসছে।  তাদের ছেলে সুজনও দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিদের অপরাধ   তাঁরা স্বীকার করেছে।
ঐ দম্পতি ও তার ছেলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। জব্দ হওয়া আলামতসহ ঐ দম্পতিকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ