• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

করোনা শনাক্ত বরিশাল বিভাগে নতুন আরো ৪ জনের মোট আক্রান্ত সংখ্যা ১২৫ জন।

রিপোর্টার: / ৪৭৮ পঠিত
আপডেট: রবিবার, ৩ মে, ২০২০

মোঃ শাকিল স্টাফ রিপোর্টার : বরিশাল বিভাগের ৬টি জেলায় এ পর্যন্ত মোট ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ (রোববর ৩ মে)  আরও ৪জন নতুন করে করোনা শনাক্ত হয়। শনিবার এ সংখ্যা ছিল ১২১ জনে। রোববার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিক সহ সংক্রমিত জেলা থেকে আসা ব্যক্তিদের কোয়ারান্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল নগরীসহ বিভাগের ৬টি  জেলায় ৯ হাজার ৮১৮ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারান্টিনে পাঠানো হয় ৯ হাজার ১৮৬ জনকে। এর মধ্যে ৬ হাজার ৫৫৩ জনকে হোম কোয়ারান্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে কোয়ারোন্টিনে রয়েছেন ৬৩২ জন এবং ৪৭১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ