• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বঙ্গোপসাগর উত্তল নিরাপদ আশ্রয়ে ট্রলার নিয়ে ফিরছে জেলেরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২৪০ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

মনির হাওলাদার।।

বঙ্গোপসাগরে সৃষ্টলগুচাপে বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এ অবস্থায় মঙ্গলবার দুপুর থেকেই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুর-মহিপুরসহ

বিভিন্ন নদ নদীতে নিরাপদ আশ্রয় অবস্থান নিতে ট্রলার নিয়ে ফিরে আসছেন হাজারো জেলে। দিনভর মেঘলা আকাশের সাথে গুড়ি গুড়ি বৃস্টিতে পর্যটকসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছে। বইছে ঠান্ডা বাতাস। এদিকে সমুদ্র উত্তাল থাকায় কুয়াকাটা সৈকতে অবস্থানরত পর্যটকদের বার বার ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে সতর্ক করছে যারা সাঁতার না জানেন সমুদ্রের নামা থেকে বিরত থাকতে। এফবি মা জননী ৮ ট্রলারের মাঝি মোঃ শাহজালাল বলেন, টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞার শেষ করে আমরা সমুদ্রে রুপালি ইলিশের সন্ধানে যাই হঠাৎ করে বঙ্গোপসাগর উত্তল হয়ে যাওয়ার কারণে সমুদ্রের টিকতে পারিনি তাই আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। এর আগে কর্মহীন দিনগুলো তাদের কেটেছে খেয়ে না খেয়ে। সংসারের ব্যয়ভার বহন করতে অনেকেরই বইতে হচ্ছে ঋণের বোঝা। আবহাওয়া ভালো হলে মাছ ধরে শোধ করতে চান দাদনের ঋণ।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান,চলতি মাসে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলো ২৩ জুলাই মধ্যরাতে। তাই জেলেরা সমুদ্রে নামতে পারেনি। এর মধ্যে আবার আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে। তবে আজ আবারো সমুদ্র উত্তাল হলে তারা নিরাপদে চলে আসে।তিনি আরও বলেন, সামনে আসছে ২২ দিনের নিষেধাজ্ঞা। সবমিলিয়ে জেলে পেশায় দিনদিন লোকসান গুনতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ