• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

নড়াইলে নতুন করে চিকিৎসক পুলিশসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

রিপোর্টার: / ৬১৪ পঠিত
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২০

নড়াইল থেকে সাথী তালুকদারঃ রবিবার ২৮জুন নড়াইল জেলায় গত ২৪ ঘন্টার প্রাপ্ত ফলাফল অনুযায়ী নতুন করে ১ডাক্তার ১পুলিশ সদস্যসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন, নড়াইলের সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় রয়েছে ডাঃ দ্বীপ বিশ্বাস সুদীপ ও নড়াইল জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য মোঃ সজীব আহমেদ সহ ৩জন। লোহাগড়া উপজেলায় ৫ জন, কালিয়া উপজেলায় ৩ জন।

আক্রান্তরা সবাই সুস্থ্য আছেন, তাঁরা তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, নড়াইল জেলায় এ পর্যন্ত ১৮ জন পুলিশ সদস্য ও ৯জন ডাক্তারসহ সর্বমোট ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮জন ডাক্তার সহ ৪৬ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ০৭জন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ