• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

নওগাঁর মান্দায় ভয়াবহ আগুনে ভষ্মীভূত জিরুর ঘরবাড়ি/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ আল মামুন।। / ৬৫১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

মোঃ আল মামুন।।

২২আগষ্ট (মঙ্গলবার) মান্দা উপজেলার ০৯নং তেতুঁলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামের অসহায় ভ‍্যান চালক সুরুত আলী ওরুফে জিয়াউর রহমান জিরুর ঘরবাড়ী ও মালামাল আগুনে ভষ্মীভূত হয়ে গেছে। এলাবাসী সুত্রে জানাযায় সকাল আনুমানিক আট ঘটিকার দিকে জিরুর বাড়ির চালার বিভিন্ন জায়গা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে। আশে পাশের লোকজন দৌঁড়ে এসে আগুন নিভানোর জন‍্য পানি ঢালতে থাকলে আগুনের তাপতাহ আরো বেড়ে যায়। এতে প্রাণের ভয়ে অনেকেই পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে দমকল বাহিনীর লোকজন ঘটনা স্থলে পৌঁছার পূর্বেই নিমিষের মধ‍্যেই তার তিনকক্ষ বিশিষ্ট টিনের ছাউনী,ঘরের আসবাবপত্র,সংরক্ষিত ধান,ধান মাড়াই মেশিন, বাড়ির দলিলসহ মূল‍্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় বিদ‍্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় এবং ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লক্ষাধিক টাকার অধিক বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অসহায় এই লোকটির চাষবাসের নিজস্ব কোন জমিজমা নাই। উপার্জনের একমাত্র অবলম্বন একটি মাত্র ভ‍্যানগাড়ি যা কয়েকদিন পূর্বেই সাবাইহাট হতে হারিয়ে গেছে। সংসারে স্ত্রী ছাড়াও তিনটি কন্যা সন্তান আছে। ছোট মেয়েটি স্কুলে পড়াশুনা করে। খবর পাওয়া মাত্রই মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম‍্যান ডাঃ ইকরামুল বারী টিপু দলীয় নেতাকর্মীসহ ঘটনাস্থলে ছুটে জান। পরিবার ও এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলে শান্তনা দেন। তিনি মাননীয় সংসদ সদস‍্য, ইউপি চেয়ারম‍্যান, এলাকার লোকজন ও বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে দাড়ানোর উদাত্ত আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ