• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

কক্সবাজারে ৮০ হাজার  ইয়াবা মামলা ও অপহরন মামলার আসামি বোরহানকে দ্রুত গ্রেপ্তারের দাবী স্থানীয়দের/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২০৮ পঠিত
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার।।

কক্সবাজারের টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের  একজনকে অপহরণ করে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ  আদায়ের মাষ্টার মাইন্ড ও আত্মস্বীকৃত ইয়াবা কারবারি  এবং ঢাকায় ৮০ হাজার ইয়াবা মামলার পলাতক আসামি  এলাকার প্রভাব শালিদের ছ্ত্রছায়ায় থাকা মাফিয়া ডন বোরহান উদ্দিন প্রশাসনের নাকের ডগায় ঘুরাঘুরি করলে ও গ্রেপ্তার না হওয়ায় জনমনের মনে আতংকও ক্ষুব্দ  প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার ২২ আগষ্ট  হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা ৮ নং  ওয়ার্ড এর  মৃত লাল মিয়ার ছেলে ভ্যাকটিম জাহাঙ্গীর আলম তার নিজ বাড়িতে জনাকীর্ণ সংবাদ ব্রিফিংয়ে বলেন, গত ১৬ জুলাই রাত ১১ টার দিকে আমি ও বেশ কয়েকজন বন্ধু মিলে স্হানীয় আবু তাহেরের বাড়িতে  গল্প করি এমতাবস্থায় হঠাৎ মাস্ক পরা একদল সশস্ত্র সাদা পোষাকদারী লোক এসে প্রশাসন পরিচয় দিয়ে আমাকে ডেকে নিয়ে যায়।
স্হানীয় মোস্তাক আহমদের বাড়ির সামনে নিয়ে একটি নোহা গাড়িতে আমাকে জোরপূর্বক তোলার চেষ্টা করে।  এসময় গাড়িতে থাকা বোরহানের গাড়ি চালক মোচনীর সালতান আহমদ টোকাইয়া, পূর্ব রঙ্গিখালীর ইয়াসীন আরাফাত, রঙ্গীখালীর গাজী পাড়ার শাহ আলম ও আবছার সহ আরও কয়েকজনকে দেখতে পায়। আমি গাড়িতে উঠতে না চাইলে আমাকে বন্দুকের বাট দিয়ে মাথায় জোরে আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে সশস্ত্র  পাহাড়ায় উলুচামারি পাহাড়ের ছড়ায় নিয়ে ডাকাত দলের হাতে বুঝিয়ে দিয়ে গাড়িতে থাকা আরও কয়েকজন গাড়িসহ পালিয়ে যাওয়ার সময় হ্নীলা ষ্টেশন হতে পশ্চিম  লেদার হোছন আহমদের পুত্র ও অপহরণ কাজে ব্যাবহারীত গাড়িটির চালক  মহিব্বুল্লাহ (২৪) কে  কক্সবাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় হোয়াইক্যং নয়াবাজারের প্রধান সড়কে ব্রিগেড বসিয়ে মোচনীর তাজর মুল্লুকের ছেলে সুলতান আহাম্মদ প্রকাশ টোকাইয়া (৪৫) কক্সবাজারের খরুলিয়ার সব্বির আহাম্মদের পুত্র  মোহাম্মদ রাশেদ(২৫) ও পশ্চিম লেদার আহাম্নদ হোছনের পুত্র মহিববুল্লাহ(৪৫) জনতার হাতে আটক হয়।
পরে জনতার রোষানলে পড়ে গনধোলায়ের ভয়ে  বোরহান উদ্দিন গং মিলে মোটা অংকের মিশন নিয়ে এ নেক্ক্যারজনক ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করে। পরে তাদরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।  ডাকাত দলের আরকটি গ্রুপ তাদের আটক হওয়ার বিষয়টি  জানিয় দেয়। তারপর পাহাড়ের সশস্ত্র ডাকাত  দল আমাকে নিয়ে পাহাড় বেয়ে গাজীপাড়ার পশ্চিম  স্হানীয় আব্দুল মজীদ প্রকাশ ভোলাইয়া বৈদ্যের পুত্র  আবুল আলমের পেয়ারা গাছ বাগানের উপরে পাহাড়ে নিয়ে অবস্থান করে।
পরের দিন ১৭ জুলাই আমার বড় ভই ও ৮ নং ওয়ার্ডের  আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলম বাদী হয়ে অপহরনে জড়িত পশ্চিম লেদার মৃত নুরুল ইসলামের পুত্র  বোরহন উদ্দিনকে প্রধান আসামী করে ৯ জন নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
এই অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য আইনপ্রয়োগকারী সংস্থাদের হস্তেক্ষেপ  কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ