• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বাউফলে কৃষি জমির বীজতলা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৭৬ পঠিত
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে কৃষি জমি থেকে রাম জীবন সিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২শে আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের নকুলের হাট নামক সংলগ্ন স্থানে মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মৃত রাম জীবন নিজ বাড়ির দক্ষিণ পাশের কৃষি জমিতে আমন ধান রোপনের জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ১০ টার দিকে সকালের খাবার খেতে বাড়িতে না ফেরায় মৃতের স্ত্রী কাজল রাণী স্বামীকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ করতে কৃষি জমিতে পৌঁছালে স্বামীকে বীজতলার জমানো পানিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। তখন তিনি চিৎকার দিলে স্থানীয় কৃষকরা ঘটনাস্থলে আসেন এবং সকলে মিলে রাম জীবনের দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে পৌঁছে তারা নিশ্চিত হয় তিনি মৃত্যুবরণ করেছেন।

একইদিন বিকেলে জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে বাউফল থানায় হত্যাকান্ডের অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে পুলিশ। লাশের সুরতহাল ও পারিপার্শ্বিক আলামতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা! শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি পানিতে ডুবে মারা গেছেন। প্রকৃত সত্য ঘটনা উদঘাটনের জন্য বিষয়টিগুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ।

মৃতের ছেলে রিপন সিকদার জানান, পারিবারিক বিরোধের জেরে তার চাচা ভবরঞ্জন সিকদার তার পিতাকে হত্যা করতে পারে বলে সন্দেহ তাদের পরিবারের।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ