• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

অবশেষে বলাৎকারের অভিযুক্ত সেই হাফেজ সেলিম গাজী র‌্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২৪৫ পঠিত
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

এম জাফরান হারুন,পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে বলাৎকারের শিকার হয়ে আল-রাফি (১৩) নামে শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনার মামলায় অভিযুক্ত প্রধান আসামি মাদ্রাসা পরিচালক হাফেজ সেলিম গাজীকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৭শে আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিহত আল-রাফির বাবা মোঃ রেজাউল করিম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব দ্রুত অভিযান চালিয়ে একই রাতে পিরোজপুরের কাউখালী গ্রাম থেকে হাফেজ সেলিম গাজী কে আটক করা হয়।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এ ঘটনায় নিহত ছাত্র রাফির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় হাফেজ সেলিম গাজীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র আল-রাফিকে মাদ্রাসার পরিচালক হাফেজ সেলিম গাজী বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছিল। যাহার দরুন গততিন সপ্তাহ আগে ছাত্রটি পেটের ব্যধাসহ নানা ব্যাধিতে আক্রান্ত হলে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর তারা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় ছাত্রটির মলদারে ক্যান্সার ধরা পড়ে। পরে ঢাকার মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৭টার সময় তার মৃত্যু হয়। পরে লাশ পোস্ট মর্টেম শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে রোববার বিকেল সাড়ে ৫টায় হাফেজ সেলিমের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

নিহত শিশু আল-রাফি উপজেলার নাজিরপুরের বড় ডালিমা গ্রামের বাসিন্দা মোঃ রেজাউল আকনের ছেলে এবং ওই মাদ্রাসার হাফেজ বিভাগের ১৭ প্যারার ছাত্র ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ