• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

হাজতির স্ত্রীকে কু-প্রস্তাবের অভিযুক্ত ঝালকাঠির সেই জেলারের বিরুদ্ধে তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২১৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি॥

ঝালকাঠি কারাগারে হাজতবাস যুবলীগ কর্মী মো. মামুনুর রশিদ এর স্ত্রীকে কু-প্র¯তাব দেয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। ৫ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি স্বাক্ষরিত এক নোটিশে অভিযোগকারী ১ম পক্ষ সুমাইয়া আক্তার ও দ্বিতীয় পক্ষ জেলার মো: আক্তার হোসেন শেখকে অভিযোগের বিষয়ে আগামী ০৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা ম্যাজিষ্ট্রেটের অফিস কক্ষে শুনানীর জন্য উভয় পক্ষকে (প্রমানসহ) উপস্থিত থাকার জন্যে বলা হয়েছে। জারিকৃত নোটিশের স্মারক নং ০৫.১০.৪২০০.০১০.১৪.০০১.১৩-৬৪৮, তারিখ: ০৫/০৯/২০২৩।

নোটিশ পেয়ে ভুক্তভোগী সুমাইয়া আক্তার এ প্রতিবেদককে জানান, “আমি ন্যায্য বিচার পাওয়ার আশায় রয়েছি। যথাসময়ে প্রমানসহ আমি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি স্যারের অফিসে হাজির থাকবো।”
ঝালকাঠির জেলার মো: আক্তার হোসেন শেখ সাংবাদিকদের জানান, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। একটি মহল ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।’
সুমাইয়া আক্তার গত ৩০ আগষ্ট, ২০২৩ তারিখ জালকাঠি জেলা প্রশাসক ও কারা অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ