• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জান্নাতুল এবং সহকারী শিক্ষক জুয়েল/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ আসাদুজ্জামান ভুট্টো।। / ২৪০ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান ভুট্টো।।

জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে বদলগাছী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ জান্নাতুল ফেরদৌস এবং সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ফয়জাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জুয়েল রানা।

জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে বদলগাছী উপজেলা পর্যায়ের ভাইভা প্রতিযোগিতায় তারা এ সম্মান পেয়েছেন। এটি তাদের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে সম্মাননা প্রাপ্তি।

গত বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা চেয়ারম্যান মোঃ শামসুল আলম খাঁনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আলপনা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মোকলেছুর রহমান জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে ভাইভার মাধ্যমে জান্নাতুল ফেরদৌসকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং জুয়েল রানাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের নাম ঘোষণা করেন। উপজেলায় মোট ১৩৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তাদের নাম ঘোষণা করা হয়।

জান্নাতুল ফেরদৌস কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জুয়েল রানা ফয়জাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে যোগদানের পর থেকে অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ