• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কলাপাড়ায় গাইড গাইডার কোর্সের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৪০ পঠিত
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় গাইড গাইডার কোর্সের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ
গার্ল গাইড এসোসিয়েশন কলাপাড়া উপজেলা শাখা এর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। এতে সভাপত্বি করেন বাংলাদেশ গার্ল গাইড কলাপাড়া উপজেলার স্থানীয় কমিশনার নমিতা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গার্ল গাইড বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিশনার রাবেয়া খাতুন, পটুয়াখালী জেলা উপদেষ্টা প্রফেসর লুৎফুন নেসা বেগম, পটুয়াখালী জেলা কমিশনার মুর্শিদাহ রাইহান, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা ও কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল আলমসহ বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। এসময় কলাপাড়া মহিলা
কলেজের প্রভাষক, রোবার গাইডার ও বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যাণী, রুবিনা ইয়াসমিন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ
গার্ল গাইড এসোসিয়েশন কলাপাড়া উপজেলা সচিব জাহানারা খাঁন।
উল্লেখ্য, কলাপাড়া উপজেলার মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা শিক্ষকদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে এ সার্টিফিকেট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ