• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদুল্লাহ, তামিম/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২২৩ পঠিত
আপডেট: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ): চলতি মাসে ঘরের মাঠে সফরকারী  নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল।  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ  ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্যাট হাতে ভাল করতে না পারায় গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর দল থেকে বাদ পড়েন  মাহমুদুল্লাহ।
অন্যদিকে পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় এশিয়া কাপ মিস করেন তামিম।
নিউজিল্যান্ড সিরিজের বিশ্রাম দেয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান  মিরাজ এবং তিন পেসার  তাসকিন আহমেদ, হাসান মাহমুদও শরিফুল  ইসলামকে। সাকিবের অনুপুস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন  ব্যাটার  নাইম শেখ, আফিফ হোসেন এবং শামিম পাটোয়ারি।  তামিম, মাহমুদুল্লাহর রিয়াদের  সঙ্গে দলে  ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানও।
দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ বাঁ-হাতি জাকির হাসান, পেসার  সৈয়দ খালেদ আহমেদ ও লেগ স্পিনার  রিশাদ হোসেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টম্বর। সিরিজের  সব ম্যাচই  অনুষ্ঠিত হবে   মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট  স্টেডিয়ামে।
১ম ও ২য় ম্যাচের জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ