• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২২২ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু।।

ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার কার্যালয়ে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুবেল খানের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার উপদেষ্টা মোঃ জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
এসময় বক্তব্য রাখেন দৈনিক জনতা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও‌ সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, এশিয়া টেলিভিশন চ্যানেলের কাঠালিয়া প্রতিনিধি ও সংস্থার সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সাংবাদিক ও পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও মাঠে ময়দানে সক্রিয় থাকে এবং ঝুঁকি নিয়ে কাজ করে। এ পেশাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং । একমাত্র পুলিশ এবং সাংবাদিক বেশি ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে অবহেলা থাকলে সুনাম অর্জন করা যায় না। বর্তমানে সাংবাদিকদের অবমূল্যায়ন লক্ষ্য করা যায়। তাদের মূল্যবোধ ধরে রাখতে হলে হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ