• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি বখতিয়ার সম্পাদক মঞ্জু নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৯৮ পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৭বছর পরে নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটে বাংলাদেশ বেতারের নোয়াখালী জেলা প্রতিনিধি বখতিয়ার শিককদার সভাপতি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের তত্ত্বাবধানে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৫জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মিরন ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি পদে ২জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু’জন এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু (চ্যানেল আই) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন। প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল মোতালেব ৩০ ভোট পেয়ে প্রথম সদস্য, নুর রহমান ২৩ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য, মাহাবুবুর রহমান ২৩ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ