• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১৭ পঠিত
আপডেট: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসীরা।

শনিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয়ের স্থানান্তর সীমানার দুরত্ব কমিয়ে ১ কিলোমিটারের মধ্যে রাখার দাবীতে এ কর্মসূচীর আয়োজন করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে শতাধিক গ্রামবাসীসহ শিক্ষার্থী, আভিভাবকরা অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন, এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো.শাহাবুদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা বাজার কমিটির সভাপতি সৌরভ বিশ্বাস, ইউপি সদস্য মো.মাসুদ হাওলাদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো.হাবিবুর রহমান হাওলাদার, অভিভাবক মোসা.পলাশী আক্তার, মো.জসিম গাজী প্রমুখ।
বক্তারা বলেন, বেশি দূরত্বে বিদ্যালয়টি স্থানান্তর করলে ভেঙ্গে পড়বে গ্রামীণ শিক্ষা ব্যাবস্থা। তবে দুরত্ব কমিয়ে, ৯ নং ওয়ার্ডের চান্দুপাড়ায় স্থানান্তর করার জোর দাবী জানান তারা।
উল্লেখ্য,সরকারের মেঘা প্রকল্প বাস্তবায়নের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ জমি অধিগ্রহন অব্যাহত রেখেছে। এতে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয় অধিগ্রহনের আওতায় পড়েছে। এ সুযোগে একটি কুচক্রি মহল বিদ্যালয়টি ৭ কিলোমিটার দুরে স্থানান্তর করার পায়তারা চালাচ্ছে বলে মানববন্ধনে অংশগ্রহনকরীরা জানিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ