• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

চীন ও ভারত সেনা সরালো লাদাখের গালওয়ান ভ্যালি থেকে ।

রিপোর্টার: / ৫১৭ পঠিত
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক লাদাখের গালওয়ান উপত্যকার যেখানে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল সেখান থেকে চীন এবং ভারত নিজেদের সেনাদের প্রায় এক কিলোমিটারের মতো সরিয়ে নিয়েছে। এরপর সে জায়গাকে বানানো হয়েছে বাফার জোন (নিরাপদ অঞ্চল)।

সোমবার (০৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।ভারতের প্রধানমন্ত্রী নরোন্দ্র মোদীর আকস্মিক লাদাখ সফরের তিনদিন পর গালওয়ান উপত্যকা থেকে দুই দেশই তাদের সেনাদের সরিয়ে নিল।

ওই সূত্রটি বলছে, এটা (সেনা সরিয়ে নিয়ে বাফার জোন তৈরি করা) আসলে কতটা কার্যকর হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

ওই সূত্রটি আরও বলছে, গালওয়ান উপত্যকার জায়গা দখল করে চীনের সেনারা যেসব অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছিল তাও সরানো হচ্ছে।

১৫ জুন সংঘর্ষের পর থেকেই দুই দেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সমস্যার সমাধানে বারবার বৈঠকে বসছিলেন। সর্বশেষ বুধবার (০১ জুলাই) তারা তৃতীয়বারের মতো বৈঠকে বসেন। বৈঠকটি চলে ১২ ঘণ্টা পর্যন্ত জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ