• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১৮ পঠিত
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই
মানববন্ধন করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো.আলমগীর
তালুকদার, প্রাক্তন শিক্ষক মো.আলাউদ্দিন, মো.কুদ্দুস খান, মো. নূর হোসেন ও অভিভাবক তানিয়া, আকরিমা, রিমা, স্কুলের প্রাক্তন ছাত্র মো.আসাদুল হক, মো.ইমরান চৌধুরী, মো.রিফাত প্রমূখ।বক্তারা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ ও সহকারী শিক্ষক মজিবর খলিফা’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী জানান।

উল্লেখ্য, উপজেলার চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৩ সেপ্টেম্বর স্থানীয় সুমন তালুকদার বাদী হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ