• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

কুয়াকাটায় বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ১৯০ পঠিত
আপডেট: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

মনির হাওলাদার।।

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর ২০২৩) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরবিন্দু সরকারের নেতৃত্বে কুয়াকাটার সবচেয়ে জনপ্রিয় বিদ্যালয়টিতে সকাল সাড়ে ৯ টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবং তারি সাথে রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় পালন করে শিক্ষার্থী সহ-শিক্ষকরা।

এ সময় শেখ রাসেলের জন্মদিন ও দিবস উপলক্ষে বিদ্যালয়টির শিক্ষক সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। আমরা এইদিনটি স্মরণ করে রাখতে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করে থাকি প্রতিবছর।

শিক্ষকরা বলেন, শেখ রাসেল ‘জয় বাংলা’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছে বিজয়-উৎসব। শেখ রাসেলের ভুবন ছিল তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে। আমরা আজকে তাকে স্মরণ করছি, এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা শিক্ষকরা তাকে সহযোগিতা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ